উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট না পেয়ে বিক্ষোভ ছাত্রের
দি নিউজ লায়নঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও রেজাল্ট না পেয়ে বিক্ষোভ দেখাল এক ছাত্র ও তার বন্ধুরা। এর জেরে শনিবার দুপুরে জয়নগর ইন্সটিউটসন ফর বয়েজ স্কুলে উত্তেজনা ছড়ায়। ওই স্কুলের ছাত্র আমিরুল মোল্লা বলেন, নিয়মমাফিক সব জমা দিয়েছিলাম স্কুলে।
মক টেস্টও দিয়েছিলাম। কিন্তু এদিন স্কুলে রেজাল্ট নিতে বলা হয় আসেনি রেজাল্ট।পরের বছর পরীক্ষা দিতে হবে। কি কারনে এই কাজ হল তা বলা হয়নি। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কথা বলতে চাননি। ওই ছাত্রের এক অভিভাবক বলেন, এই ছাত্র নিজে সেলুন চালিয়ে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক দিয়েছিল।
বাবা প্রতিবন্ধী। এর পরেও স্কুল রেজাল্ট দিতে পারছে না তাকে। স্কুলের প্রধান শিক্ষক কে এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুকুমার হালদার বলেন, কি কারনে হল জানি না। প্রধান শিক্ষকের গাফিলতি থাকতে পারে।

Post a Comment